প্রস্তুতি ম্যাচে জাপানকে হারল বাংলাদেশ
প্রচ্ছদ » Uncategorized » প্রস্তুতি ম্যাচে জাপানকে হারল বাংলাদেশপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ১১ অক্টোবর থেকে মাঠে গড়াবে এশিয়া কাপ হকির দশম আসর। এই আসরের আয়োজক বাংলাদেশ। এশিয়া কাপকে সামনে রেখে আজ রোববার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে জাপান দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ হকি দল। প্রস্তুতি ম্যাচে ২-১ গোলে জাপানকে হারিয়েছে জিমি-মিমোরা।
বাংলাদেশের হয়ে গোল করেছেন মিলন হোসেন ও আশরাফুল ইসলাম।








