প্রাইম ফাইন্যান্সের পর্ষদ সভার তারিখ পরিবর্তন
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » প্রাইম ফাইন্যান্সের পর্ষদ সভার তারিখ পরিবর্তন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির সভা আগামী ৩০ সেপ্টেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
এর আগে কোম্পানিটি ২৮ সেপ্টেম্বর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ওই সভায় ৩১ ডিসেম্বর,২০১৯ ও ৩১ মার্চ,২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
২০১৮ সালে কোম্পানিটি কোনো লভ্যাংশ দেয়নি।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৮ সেপ্টেম্বর , ২০২০।








