প্রাইম ফিন্যান্সের বোর্ড সভা ২১ মার্চ
প্রচ্ছদ » Uncategorized » প্রাইম ফিন্যান্সের বোর্ড সভা ২১ মার্চ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ফিন্যান্সের বোর্ড সভা আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হবে। ওইদিন বিকাল ৪ টা ৩০ মিনিটে কোম্পানিটির সভা হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির বার্ষিক আর্থিক হিসাব নিয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, কোম্পানির তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,১৮) শেয়ার প্রতি (ইপিএস ) আয় ছিল দশমিক ০৪ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৬ টাকা ৮২ পয়সা।








