প্রাইম ব্যাংকের আয় বেড়েছে ২২%

প্রচ্ছদ » Uncategorized » প্রাইম ব্যাংকের আয় বেড়েছে ২২%

Prime-bankপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক লিমিটেড সর্বশেষ হিসাবছরে (২০১৯) ৬৯৫ কোটি টাকা পরিচালনা মুনাফা অর্জন করেছে। যা আগের বছরের চেয়ে ২২ শতাংশ বেশি। গত বছর (২০১৮) ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৫৭২ কোটি টাকা। তবে এই সময়ে নিট মুনাফা কিছুটা কমেছে। গত বছর ব্যাংকটি ২০০ কোটি টাকা নিট মুনাফা বা কর পরবর্তী মুনাফা করেছে । আগের বছর নিট মুনাফার পরিমাণ ছিল ২১৯ কোটি টাকা।

সোমবার (১৯ মে) ব্যাংকটির আর্নিংস ডিসক্লোজার অনুষ্ঠানে প্রকাশিত পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আর্নিংস ডিসক্লোজারে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাহেল আহমেদ ও সিনিয়র ম্যানেজমেন্টের কর্মকর্তারা ২০১৯ সালে ব্যাংকের আর্থিক ফলাফল উপস্থাপন করেন। এসময় তারা অনলাইনে অংগ্রহণকারী দেশি-বিদেশি বিনিয়োগ বিশ্লেষক, পুঁজিবাজার বিশেষজ্ঞ ও আর্থিক প্রতিষ্ঠানের পার্টনারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

প্রকাশিত তথ্য অনুসারে, ২০১৯ সালে এককভাবে (সহযোগী প্রতিষ্ঠান বাদে) প্রাইম ব্যাংকের শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা, যা পূর্ববর্তী বছরের একই সময়ে ছিল ১ টাকা ৯৩ পয়সা। আর সহযোগী প্রতিষ্ঠানসহ ইপিএস (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৪৭ পয়সা।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর তারিখে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়ায় ২৩ টাকা ৬৫ পয়সা, যা আগের বছরে ছিল ২৩ টাকা ১২ পয়সা। একই সময়ে সলো ভিত্তিতে শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়ায় ৯৮ পয়সা, যা পূর্ববতী বছরে ছিল ঋণাত্মক মাইনাস ২ টাকা ৮৬ পয়সা।

উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. তৌহিদুল আলম খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ফয়সাল রহমান, হেড অব কনজিউমার ব্যাংকিং এএনএম মাহফুজ, হেড অব এমএসএমই ব্যাংকিং সৈয়দ এম. ওমর তৈয়ব, হেড অব টিবি, এসএফডি ও আইডি শামস্ আবদুল্লাহ মোহাইমিন, সিওও আবদুল হালিম, হেড অব আইসিসি মোহাম্মদ জসিম উদ্দীন এবং হেড অব ব্র্যান্ড ও কমিউনিকেশন্স নাজমুল করিম চৌধুরী অনুষ্ঠানে অংশ নেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাহেল আহমেদ বলেন, ২০১৯ সালে প্রাইম ব্যাংক আর্থিক ফলাফলে বিগত বছরের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। প্রধান প্রধান আর্থিক সূচকে লক্ষণীয় সাফল্য অর্জন করেছে। এটি খুবই আশাব্যঞ্জক যে, নতুন নতুন বাজার খোঁজার প্রচেষ্টা, নতুন ও বিচিত্র প্রোডাক্ট চালু, প্রসেস সহজীকরণ ও প্রযুক্তিগত উদ্ভাবন ইতিবাচক ফলাফল দিতে শুরু করেছে। মুনাফার মার্জিন হ্রাস ও কঠিন বাজার পরিস্থতি সত্ত্বেও ব্যাংকের প্রবৃদ্ধির এই গতিময়তা আমাদের দেশের সেরা ব্যাংক হবার অগ্রযাত্রাকে আরও এক ধাপ এগিয়ে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০