বিনিয়োগকারীদের প্রতি সালমান এফ রহমানের গুরুত্বপূর্ণ পরামর্শ

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » বিনিয়োগকারীদের প্রতি সালমান এফ রহমানের গুরুত্বপূর্ণ পরামর্শ

নিজস্ব প্রতিবেদক : ভালো বন্ড মার্কেটে আনতে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় করার পরামর্শ দিয়েছেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান।

আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাল্টিপারপাস হলে বেক্সিমকো গ্রিন সুকুক বন্ডের লেনদেনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বেক্সিমকো গ্রুপের এই ভাইস-চেয়ারম্যান বলেন, সুকুকের যখন চিন্তা করা হচ্ছিল, তখন আমাদের ধারণা ছিল সাধারণ বিনিয়োগকারীরা এতে ব্যাপক সাড়া দেবে। কিন্তু বাস্তবে পুঁজিবাজারে এ ধরনের বন্ড নতুন হওয়ায় তেমন সাড়া পাওয়া যায়নি। তবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে সাড়া পাওয়া গেছে।

সালমান এফ রহমান মনে করেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উচিত রিটেইল ইনভেস্টরদের পোর্টফোলিও ম্যানেজ করা। যারা নতুন বিনিয়োগ করতে আসে তাদের পোর্টফোলিও ম্যানেজ করলে পুঁজিবাজারে উত্থান-পতনের জটিলতা কম হবে। পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আস্থা তৈরি করার প্রতি জোর দেয়ার তাগিদ দেন তিনি।

বন্ড ইস্যুর উদ্যোগের বিষয়ে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা জানান, বেক্সিমকো সুকুক ছাড়াও এরই মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে তিনটি এবং দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে দুইটি বন্ড ইস্যুর বিষয়ে কার্যক্রম চলছে।

ডিএসই’র চেয়ারম্যান ইউনুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম, ডিএসই’র এমডি তারেক আমিন ভূঁইয়াসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১