প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের ফল প্রকাশ

প্রচ্ছদ » Uncategorized » প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের ফল প্রকাশ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ হাজার ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২০’ -এর প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়। এতে ২২ জেলার ৪০ হাজার ৮৬২ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২০’ এর প্রথম ধাপ গত ২২ এপ্রিল ২২ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১৪ জেলার সম্পূর্ণ পরীক্ষা নেওয়া হয়। এসব জেলার মধ্যে ছিল— চাপাইনবাবগঞ্জ, মাগুরা, শেরপুর, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, ঢাকা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার, লালমনিরহাট। আর ৮ জেলার আংশিক পরীক্ষা পরীক্ষা নেওয়া হয়। জেলারগুলোর মধ্যে রয়েছে— সিরাজগঞ্জ, যশোর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা ও নোয়াখালী।

ফলাফলের নির্দেশনায় বলা হয়, ফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা কেবল মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। এ ফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২০’ এর কোনও শূন্যপদে নিয়োগের জন্য কোনো নিশ্চয়তা দেয় না।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১২ মে , ২০২২।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১