প্রেমিকের সামনে গাড়ির নিচে ঝাঁপ দিলেন প্রেমিকা!

প্রচ্ছদ » Uncategorized » প্রেমিকের সামনে গাড়ির নিচে ঝাঁপ দিলেন প্রেমিকা!

mde
mde
গাজীপুর প্রতিনিধি : প্রেম ও শারীরিক সম্পর্ক অস্বীকার করায় প্রেমিকের সামনে গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক প্রেমিকা। এ ঘটনায় প্রেমিক মেহেদী হাসান রাব্বিকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান রাব্বির বিরুদ্ধে মামলা করেছেন প্রেমিকার বাবা। শনিবার দুপুরে রাব্বিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে প্রেমিকার বাবার দায়ের করা মামলায় শুক্রবার রাতে রাব্বিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মেহেদী হাসান রাব্বি শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আজহারুল ইসলাম বলেন, রাব্বি ও তরুণীর বাড়ি একই গ্রামে। তরুণী গাজীপুরের একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। উভয়ের বাড়ি একই গ্রামে হওয়ায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরে রাব্বি প্রাইভেটকারে বিভিন্ন স্থানে প্রেমিকাকে নিয়ে ঘুরতে যায়। বিয়ের প্রলোভনে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে প্রেমিকাকে একাধিকবার ধর্ষণ করে রাব্বি। একপর্যায়ে প্রেমিকা গর্ভবতী হয়ে হলে তাকে অবৈধ গর্ভপাত করানো হয়।

এসআই আজহারুল ইসলাম আরও বলেন, শুক্রবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর ওপর তারা দুইজন দেখা করতে যায়। সেখানে প্রেমিকা বিয়ের জন্য চাপ দিলে রাব্বি তাতে অস্বীকৃতি জানায়। এ সময় প্রেম ও সম্পর্ক অস্বীকার করায় গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় প্রেমিকা। ঘটনাটি স্থানীয়রা জানতে পেরে পুলিশে খবর দেয়। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে মেয়ের বাবার মামলায় শুক্রবার রাতে রাব্বিকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাব্বি পুলিশের কাছে তাদের মধ্যে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছে। তবে তাদের মধ্যে দৈহিক সম্পর্কের কথা অস্বীকার করেছে। রাব্বি ঢাকার উত্তরার একটি কলেজে একাদশ শ্রেণির ছাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০