বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী রাই লক্ষ্মী। বিভিন্ন ভাষার ৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ‘জুলি টু’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে এ অভিনেত্রীর।

আর এরই মধ্যে বলিউডের এক মডেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন রাই লক্ষ্মী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, এর আগে আরো চারজনের সঙ্গে সম্পর্কে ছিলেন বলেও জানান রাই লক্ষ্মী।

এ অভিনেত্রী জানান, বলিউডের মডেল হানিফ হিলালের সঙ্গে প্রেম করছেন তিনি। বর্তমানে মুম্বাইতে তার প্রেমিকের সঙ্গেই থাকছেন। ‘জুলি টু’ সিনেমার শুটিংয়ের সুবাদে মুম্বাইয়ে তাদের পরিচয় হয়।

২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘জুলি’ সিনেমার সিক্যুয়েল ‘জুলি-টু’। প্রথম সিনেমাটিতে অভিনয় করেছিলেন নেহা ধুপিয়া। এবার থাকছেন রাই লক্ষ্মী। কিছুদিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। এতে বেশ খোলামেলাভাবে দেখা যায় রাই লক্ষ্মীকে। এছাড়াও এতে অভিনয় করেছেন রতি অগ্নিহোত্রী, সাহিল সালাথিয়া, আদিত্য শ্রীবাস্তব, রবি কৃষান এবং পঙ্কজ ত্রিপাঠি। সিনেমাটি পরিচালনা করছেন দীপক শিবদাসানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১