ফখরুলদের নামে দুই মামলা

প্রচ্ছদ » Uncategorized » ফখরুলদের নামে দুই মামলা

DMP_Logo20170413184958পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: হাইকোর্ট এলাকায় তিনটি মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৩৫ জনকে আসামি করে শাহবাগ থানায় দুটি মামলা করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার বিকেল ৪টা ৩৫ মিনিটে ওই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টা থেকে পৌনে ৫টার মধ্যে হাইকোর্টের মাজার গেট, ঈদগাহ মাঠের গেট ও বার কাউন্সিলের গেটের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়।

ঘটনাস্থলে উপস্থিত রেজাউল নামে পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই) রেজাউল জানান, আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন একজনকে আটক করা হয়। তার বিস্তারিত পরিচয় যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০