ফতুল্লায় কিশোরীকে ধর্ষণের পর হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » ফতুল্লায় কিশোরীকে ধর্ষণের পর হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ডপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে চারজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই রায় দেন।
ঢাকা পোস্টকে রায়ের সত্যতা নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত সরকারি কৌঁসুলি রকিব উদ্দিন। তিনি বলেন, আদালত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে চার আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করে। এছাড়া ওই মামলায় একজনকে খালাস ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ১৮ অক্টোবর , ২০২২।








