পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত ফনিক্স ফাইন্যান্সের চলতি অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৫ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭৩ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ০.৭৭ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.০৪ টাকা বা ৫ শতাংশ কমেছে।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১০ টাকা। আগের অর্থবছর একই সময়ে মুনাফা হয়েছিল ০.২৪ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.১৪ টাকা বা ৫৮ শতাংশ কমেছে।
২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.৭৩ টাকায়।
পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ০৮ ডিসেম্বর , ২০২১।








