ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিকে প্রকাশ
প্রচ্ছদ » Uncategorized » ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিকে প্রকাশপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে । আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি লোকসান থেকে মুনাফায় ফিরেছে।
আজ রোববার (১৫ নভেম্বর) কোম্পানির জুলাই-সেপ্টেম্বর, ২০২০ সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করেছে পরিচালনা পরিষদ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
২০২০-২১ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৬ পয়সা। আগের বছর একই সময়ে তা লোকসান ছিল ১০ পয়সা।
গত সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৪২ পয়সা।
আলোচ্য বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১৭ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল মাইনাস ৩০ পয়সা।








