পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: অর্ধবার্ষিক (জুলােই-ডিসেম্বর’১৮) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ফার কেমিক্যাল। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, অর্ধবার্ষিকে (জুলাই-ডিসেম্বর’১৮) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৮ টাকা। এর আগের বছর একই সময় ইপিএস ছিল ০.৭৫ টাকা।
এদিকে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে ইপিএস হয়েছে ০.৩২ টাকা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০.৩৭ টাকা।
এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৯৩ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪.৬২ টাকা।








