ফাস ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষনা
প্রচ্ছদ » Uncategorized » ফাস ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষনা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষনা করেছে। এর পুরোটাই বোনাস। ৩১ ডিসেম্বর,১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষনা করে কোম্পানির পর্ষদ।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৫ পয়সা এবং এককভাবে ছিল ৮৪ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১ টাকা এবং এককভাবে ছিল ৯৪ পয়সা।
সমাপ্ত বছরে কোম্পানির সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ১৯ পয়সা (রিস্টেটেড)। আর এককভাবে এনএভি হয়েছে ১৪ টাকা ২৩ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ২৭ জুন সকাল সাড়ে ১০ টায় রাজধানীর মহাখালী রাওয়া কনভেনশন হল-৩ এ অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে আগামী ১২ জুন।








