ফু-ওয়াংয়ে এবার মাদক নিয়ন্ত্রণ অধিদফতরকে ডেকেছে র্যাব
প্রচ্ছদ » স্বাস্থ্য » ফু-ওয়াংয়ে এবার মাদক নিয়ন্ত্রণ অধিদফতরকে ডেকেছে র্যাব
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীর তেজগাঁও এলাকার ফু-ওয়াং ক্লাবে রাতভর অভিযানে বিপুল পরিমাণ মদ ও বিয়ার পাওয়ার কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)। তবে শেষ পর্যন্ত অনুমোদন অনুযায়ী মাদকের পরিমাণ যাচাইয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে ডাকা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় অভিযানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহায়তা নেওয়ার বিষয়টি জানানো হয়।
র্যাব জানায়, ফু ওয়াং ক্লাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকের সন্ধান পাওয়া গেছে। অভিযানের এ পর্যায়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা আসবেন। তারা অনুনোমদিত মাদকের বিষয়টি পরীক্ষা করে জানাবেন। তারপর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।








