ফের জুটি বাঁধছেন কাঞ্চন-অঞ্জ

প্রচ্ছদ » Uncategorized » ফের জুটি বাঁধছেন কাঞ্চন-অঞ্জ

elius-kanchanপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকাই সিনেমার ইতিহাস সৃষ্টি করে জুটি ইলিয়াস কাঞ্চন ও অঞ্জ ঘোষ। তোজাম্মেল হক বকুলের ‘বেদের মেয়ে জোছনা’ ছবিতে তারা সাফল্যের আকাশ ছুঁয়েছিলেন।

এরপর তারা আরও বেশ কিছু ছবিতে জুটি বেঁধে সফল হন। বর্তমানে দু’জনেই অভিনয়ের বাইরে। ২২ বছর ধরে অঞ্জু থাকেন কলকাতায়। গেল বৃহস্পতিবার একটি সিনেমার প্রযোজনা-সংক্রান্ত কাজে তিনি বাংলাদেশে আসেন।

রোববার (৯ সেপ্টেম্বর) তিনি এফডিসিতে আসেন। দেখা করেন তার নায়ক ইলিয়াস কাঞ্চনসহ পুরনো সহকর্মী ও পরিচালক-প্রযোজকদের সঙ্গে। এখানে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন। সোনালি দিনের স্মৃতিচারণও করেন।

এ সময় অঞ্জু ঘোষ ও ইলিয়াস কাঞ্চনকে নিয়ে আবারও সিনেমা নির্মাণের ঘোষণা দেন প্রযোজক নাদের খান। তিনি বলেন, ‘এই জুটি আমাদের সিনেমার দর্শকের কাছে আবেগের নাম। আমি ‘জোছনা কেন পরবাসে’ নামে একটি সিনেমা বানাবো এই জুটিকে নিয়ে। বর্তমান সময়কে মাথায় রেখেই গুণী নির্মাতা দিয়ে ছবিটি নির্মিত হবে।’

ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষও আগ্রহ প্রকাশ করেছেন আবারও জুটি হয়ে কাজ করতে। অনুষ্ঠানে নির্মাতা শহীদুল হক খানও একটি ছবির ঘোষণা দেন। সেখানে অঞ্জু ঘোষ অভিনয় করবেন। তবে ইলিয়াস কাঞ্চন থাকবে কি-না সেটা নিশ্চিত নয়।

এদিকে জানা গেছে, আগামীকাল (১০ সেপ্টেম্বর) কলকাতায় ফিরে যাবেন অঞ্জু। আগামী মাসে আবারও তিনি ঢাকায় আসবেন তার প্রযোজিত ছবির ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০