ফের ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

প্রচ্ছদ » Uncategorized » ফের ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

bcপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ম্যাচের আগে তামিম ইকবাল বলেছিলেন, এবার যেন শুরুর দিকে উইকেট না পড়ে সেদিকে লক্ষ্য থাকবে তাদের। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজারও কথা ছিল তেমনই-টপঅর্ডাররা রান করে দিলে মিডল অর্ডাররা শেষের দিকে নামতে পারবেন।

কিন্তু সেগুলো যেন শুধু কথার কথা। আগের দুই ওয়ানডের মতো এবারও শুরুর ধস আটকাতে পারেনি বাংলাদেশের টপ অর্ডার। প্রথম ১০ ওভারের মধ্যে শীর্ষ ৪ ব্যাটসম্যানকে হারিয়েছে টাইগাররা।

ইনিংসের প্রথম ওভারেই জোড়া আঘাত টিম সাউদির। তামিম ইকবাল আরও একবার ব্যর্থ। সাউদির ওভারের দ্বিতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন দেশসেরা এই ওপেনার।

এক বল বিরতি দিয়ে সাউদির বলে বোল্ড সৌম্য সরকার। তিনিও করেন শূন্য। পরের ওভারে এসে কিউই পেসার তুলে নেন টপঅর্ডারের আরেক ব্যাটসম্যান লিটন দাসকে। এলবিডব্লিউ হওয়ার আগে ৪ বলে লিটন করেন ১ রান। ২ রানের মধ্যে তখন ৩ উইকেট নেই বাংলাদেশের।

সেই ধ্বংসস্তূপ থেকে দলকে একটুখানি টেনে তুলতে পেরেছেন মুশফিকুর রহীম আর মাহমুদউল্লাহ রিয়াদ। চতুর্থ উইকেটে তারা গড়েন ৩৭ রানের জুটি। মুশফিক ভালোই খেলছিলেন। হঠাৎ ভুল করে বসেন। ট্রেন্ট বোল্টের একটি ডেলিভারি স্কয়ার লেগে ফ্লিক করতে গিয়ে শেষ হয় তার ২৭ বলে গড়া ১৭ রানের ইনিংসটি।

এরপর মাহমুদউল্লাহও খুব বেশি দূর এগোতে পারেননি। ৩৬ বলে ১টি করে চার ছক্কায় ১৬ রান করে তিনি শিকার হন কলিন ডি গ্র্যান্ডহোমের।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৬১ রান। ১৯ বলে ১৮ রানে অপরাজিত আছেন সাব্বির রহমান। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

এর আগে হেনরি নিকোলস, রস টেলর আর টম লাথামের তিন ফিফটিতে ৬ উইকেটে ৩৩০ রানের বড় পুঁজি দাঁড় করায় নিউজিল্যান্ড। নিকোলস ৬৪, টেলর ৬৯ আর লাথাম করেন ৫৯ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মোস্তাফিজুর রহমান। তবে ২ উইকেট নিলেও তিনি খরচ করেছেন ৯৩ রান। একটি করে উইকেট নিয়েছেন মাশরাফি, রুবেল, সাইফউদ্দিন আর মিরাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০