ফোনালাপ ফাঁসের পর এসপি-এএসপি বরখাস্ত

প্রচ্ছদ » Uncategorized » ফোনালাপ ফাঁসের পর এসপি-এএসপি বরখাস্ত

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সম্প্রতি পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাদের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়নকে ঘিরে নিজেদের মধ্যে ফোনালাপ ফাঁসের পর এক এসপি ও এক সহকারী পুলিশ সুপারকে (এএসপি) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (১) ধারার বিধান মোতাবেক আচরণবিধি লঙ্ঘন করায় পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

বরখাস্তকৃত দুই পুলিশ কর্মকর্তা হলেন রাজশাহী র‌্যাব-৫ ব্যাটালিয়নে কর্মরত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এস এম ফজলুল হক (বিপি-৭৮০৮১২১৫৯৪) এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল হাসান (বিপি-৯১১৬১৭৮৩০৯)।

এস এম ফজলুল হকের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাময়িক বরখাস্ত কালে তিনি পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকবেন। বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতাপ্রাপ্ত হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

পৃথক প্রজ্ঞাপনে একইভাবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল হাসানকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সম্প্রতি র‌্যাবে একযোগে ৪৮ জন পুলিশ সুপারকে পদায়নের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রেকর্ড ফাঁস হয়। যেখানে সেনাবাহিনী ও র‌্যাব সম্পর্কে আপত্তিকর কথোপকথন হয়েছে। পরে জানা যায়, ওই আপত্তিকর কথোপকথনে জড়িত দুজন হলেন রাজশাহী র‌্যাব-৫ ব্যাটালিয়নে কর্মরত এস এম ফজলুল হক এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল হাসান।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৬ মে , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১