ফ্রান্সে বিমান বিধ্বস্ত, নিহত ৩

প্রচ্ছদ » Uncategorized » ফ্রান্সে বিমান বিধ্বস্ত, নিহত ৩

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ফ্রান্সে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে শনিবার ওই দুর্ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে ইঞ্জিনে ত্রুটির কারণে ওই বিমানটি বিধ্বস্ত হয়েছে।

প্রসিকিউটর ক্যারল এতিয়েনে জানিয়েছেন, চার আসন বিশিষ্ট রবিন এইচআর ১০০ বিমানটি উড্ডয়নের কিছু সময় পরেই বিধ্বস্ত হয়। এটি লিলি শহরের কাছাকাছি ওয়ামব্রেচিসের কাছে বিধ্বস্ত হওয়ার পর এতে আগুন ধরে যায়।

কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত চলছে। ইতোমধ্যেই সেখানে বিমান দুর্ঘটনা বিষয়ক তদন্তকারীরা উপস্থিত হয়েছেন।

এতিয়েনে জানিয়েছেন, দুর্ঘটনার সময় বিমানটিতে তিনজন আরোহী ছিলেন। বিমান বিধ্বস্তের ঘটনায় তিনজনই প্রাণ হারিয়েছেন। নিহতদের বয়স যথাক্রমে ২৯, ৫৩ এবং ৬১ বছর।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৩ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১