বগুড়ায় আওয়ামী লীগের এক কর্মীকে জবাই করে হত্যা

প্রচ্ছদ » Uncategorized » বগুড়ায় আওয়ামী লীগের এক কর্মীকে জবাই করে হত্যা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বগুড়ায় আওয়ামী লীগের এক কর্মীকে জবাই করে এবং হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে।
বুধবার সকালে শিবগঞ্জ উপজেলা সদরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মোস্তাফিজার রহমান উপজেলা সদরের পশ্চিম জাহাঙ্গীরাবাদের আকবর আলীর ছেলে। এই সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য ইটভাটা ব্যাবসায়ীও ছিলেন।

শিবগঞ্জ থানার ওসি বদিউজ্জামান জানান, নিহত মোস্তাফিজার রহমান মোস্তার বাড়ির পাশ থেকে বুধবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে কী কারণে কে বা কারা হত্যা করেছে তা তদন্তের পর বলা যাবে বলেন তিনি।

শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক জানানা, মোস্তাফিজুর রহমান আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী।

পুঁজিবাজার রিপোর্ট -নূ/আ/সি/২১ অক্টোবর ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০