বগুড়ায় ট্রাকচাপায় যুবকের মাথা বিচ্ছিন্ন

প্রচ্ছদ » Uncategorized » বগুড়ায় ট্রাকচাপায় যুবকের মাথা বিচ্ছিন্ন

road-acciপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বগুড়ায় মহাসড়কে বেপরোয়া মোটরসাইকেল চালাতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

বুধবার বিকেলে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া সদরের পালশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রিফাইত (২৪)। তিনি বগুড়া সদরের বানদীঘি গ্রামের মঞ্জু মিয়ার ছেলে। পেশায় লেদ শ্রমিক। দুর্ঘটনার পরপরই পুলিশ ট্রাক ও চালক জাহাঙ্গীর হোসেনকে (৫৫) আটক করে।

ঘটনার সময় বগুড়া শহরতলীর তিনমাথা রেলগেটে কর্তব্যরত ট্রাফিক পুলিশের শহর উপ-পরিদর্শক (টিএসআই) আশুতোষ মিত্র জানান, রিফাইত মোটরসাইকেল বেপরোয়া চালিয়ে চারমাথার দিকে যাচ্ছিলেন। তিনমাথা রেলগেটের অদূরে পালশা এলাকায় বিপরীতমুখী ট্রাক তাকে চাপা দেয়।

এতে হেলমেট পরা তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করলে তিনমাথা রেলগেটে পুলিশ ট্রাকসহ চালককে আটক করে। এ সময় উত্তেজিত লোকজন ট্রাকে আগুন দেয়ার চেষ্টা করলে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ মন্ডল বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০