বঙ্গজ বিস্কুট রপ্তানি করবে দুবাইয়ে
প্রচ্ছদ » Uncategorized » বঙ্গজ বিস্কুট রপ্তানি করবে দুবাইয়ে
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি বঙ্গজ লিমিটেড সংযুক্ত আমিরাতের দুবাইয়ে বিস্কুট রপ্তানি করবে। এ উদ্দেশ্যে কোম্পানিটি সম্প্রতি দুবাইয়ের আল ওয়ারসান শহরের সেন্ট্রাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মার্কেটের রয়্যাল গ্রিন ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস ট্রেডিং এলএলসির সঙ্গে একটি চুক্তি করেছে। এই চুক্তির আওতায় কোম্পানিটি বঙ্গজের কাছ থেকে বিস্কুট আমদানি করবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ ১৪ সেপ্টেম্বর, শনিবার অনুষ্ঠিত বঙ্গজ লিমিটেডের পর্ষদ সভায় আলোচিত চুক্তিটি অনুমোদন করা হয়।








