বঙ্গবন্ধুর চার খুনির ‘মুক্তিযোদ্ধা খেতাব’ স্থগিত করেছে হাইকোর্ট

প্রচ্ছদ » জাতীয় » বঙ্গবন্ধুর চার খুনির ‘মুক্তিযোদ্ধা খেতাব’ স্থগিত করেছে হাইকোর্ট

 

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বঙ্গবন্ধুর চার খুনির মুক্তিযোদ্ধা খেতাব স্থগিত করেছে হাইকোর্ট। মঙ্গলবার দুপুরে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ এ আদেশ দেন।

একইসাথে রাষ্ট্রীয় খেতাব বাতিলে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবেনা তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। বীর বিক্রম খেতাবপ্রাপ্ত নূর চৌধুরী, বীর উত্তম খেতাবপ্রাপ্ত শরিফুল হক ডালিম ও রাশেদ চৌধুরী এবং বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মোসলেম উদ্দিনের রাষ্ট্রীয় খেতাব বাতিল চেয়ে করা রিটে এ আদেশ দেয় হাইকোর্ট। রিটে মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব, মন্ত্রীপরিষদ সচিব ও এই চার আসামিকে বিবাদী করা হয়েছে।

আবেদনে বলা হয়, ১৯৭৩ সালে ৭ জনকে বীরশ্রেষ্ঠ, ৬৮ জনকে বীরউত্তম, ১৭৫ জনকে বীরবিক্রম ও ৪২৬ জনকে বীরপ্রতীক উপাধি দেয়া হয়। একই সালের ১৫ ডিসেম্বর এ বিষয়ে গেজেট জারি করা হয়। এর মধ্যে নুর চৌধুরী বীরবিক্রম, শরিফুল হক ডালিম বীরউত্তম এবং রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিনকে বীরপ্রতীক খেতাব দেয়া হয়।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/১৫ই ডিসেম্বর, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১