বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় গুলাব, বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত
প্রচ্ছদ » Uncategorized » বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় গুলাব, বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেতপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘গুলাব’ সকালে বাংলাদেশের উপকূল থেকে ৫২৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়ের গতিপথ ভারতের স্থলভাগের দিকে।
তারপরও ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে না। তাই বাংলাদেশের চারটি সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বহাল রাখা হয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-৩) এ তথ্য জানানো হয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ সি/ ২৬ সেপ্টেম্বর , ২০২১।








