বছরের প্রথম কার্যদিবসে সূচকের বড় উত্থানে লেনদেন চলছে
প্রচ্ছদ » Uncategorized » বছরের প্রথম কার্যদিবসে সূচকের বড় উত্থানে লেনদেন চলছেপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বছরের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
নতুর বছরের প্রথম সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৩ জানুয়ারী ) বাজার বিশ্লেষণে দেখাযায়, লেনদেন শুরুর এক ঘণ্টা পর সকাল ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ৩২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৭৪ ও ২০৩১ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৭০৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
রোববার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২১টির, কমেছে ৭৪টির এবং অপরির্বতিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ারের দাম।
রোববার বেলা ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, লাফার্জহোলসিম, লংকাবাংলা, আইএফআইসি ব্যাংক, বিএসসিসিএল, বিডি ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, অরিয়ন ফার্মা ও শাইনপুকুর সিরামিক।
এর আগে লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ৫৬ পয়েন্ট। এরপর ১০টা ২০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ২০ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী থাকে। সকাল ১০টা ৪৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৮৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৯০ পয়েন্টে অবস্থান করে।
অপরদিকে লেনদেন শুরুর এক ঘণ্টা পর বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ৩৩৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৯২৮ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
এদিন সকাল ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ে ১১০টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ২৯টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানি শেয়ারের দর।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ জানুয়ারী ৩, ২০২১








