বছরের শুরুতেই স্মার্টফোন ও ট্যাব মেলা

প্রচ্ছদ » জাতীয় » বছরের শুরুতেই স্মার্টফোন ও ট্যাব মেলা

tab melaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বছরের শুরুতে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হচ্ছে স্মার্টফোন ও ট্যাব মেলা।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) শুরু হতে যাওয়া তিন দিনের এ মেলা শেষ হবে শনিবার (১২ জানুয়ারি)। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এ মেলা।

দেশের স্মার্ট ডিভাইস ব্যবহারকারীদের সর্বশেষ মডেলের স্মার্টফোন ও ট্যাব পরখ করে দেখার সুযোগ দিতেই বসছে এ মেলা। স্মার্টফোন ও ট্যাব নিয়ে দেশে এটিই সবচেয়ে বড় আয়োজন। অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এক্সেপো মেকারের আয়োজনে দেশে এটি হবে ১১তম আসর।

বরাবরের মতো মেলায় সর্বশেষ প্রযুক্তি ও ডিজাইনের ডিভাইস নিয়ে হাজির হবে দেশি-বিদেশি সেরা স্মার্টফোন ব্র্যান্ডগুলো। এ ছাড়াও মেলায় স্মার্টফোন ও ট্যাবের পাশাপাশি আনুষাঙ্গিক গ্যাজেটও পাওয়া যাবে।

নতুন পণ্যের পাশাপাশি মেলায় থাকবে বিশেষ ছাড় ও উপহার। থাকবে বিভিন্ন ব্র্যান্ডের বিশেষ সব আয়োজন।

এবারের মেলায় হুয়াওয়ে, স্যামসাং, টেকনো, উই, ভিভো, মটোরোলা, গোল্ডেনফিল্ড, নকিয়া, আইফোন, আইসিসি, আইটেল, ইনফিনিক্স, ইউমিডিজি, ডিটেল, এডিএ, ম্যাক্সিমাস এবং ইকমার্স প্রতিষ্ঠান প্রিয়শপ ডটকম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০