বছরের শেষ কার্যদিবসে ব্লক মার্কেটে ৩৫ কোটি লেনদেন
প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » বছরের শেষ কার্যদিবসে ব্লক মার্কেটে ৩৫ কোটি লেনদেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: এ বছরের শেষ কার্যদিবস এবং সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার ব্লক মার্কেটে ১০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ট্রাস্ট ব্যাংকের শেয়ার। কোম্পানিটির মোট ১১ কোটি ৬ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মসিউটিক্যালস । কোম্পানির ৯ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
ব্রাক ব্যাংক ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ৭ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- বিডি অটোকারস ৩৬ লাখ ৫২ হাজার, কনফিডেন্স সিমেন্ট ৫২ লাখ ৬৫ হাজার, ওরিয়ন ইনফিউশন ১৩ লাখ ৫ হাজার, প্যারামাউন্ট টেক্সটাইল ৬৫ লাখ, রেনেটা লিমিটেড ১ কোটি ২২ লাখ ৪১ হাজার, এসকে ট্রিমস ৫ কোটি ১২ লাখ ৪২ হাজার এবং ইউনাইটেড পাওয়ারের ১১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।








