বজ্রমেঘ: সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রচ্ছদ » Uncategorized » বজ্রমেঘ: সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত

abhawaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের চার সমুদ্র বন্দর, সব উপকূলীয় এলাকায় তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এছাড়া নদীবন্দরগুলোকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তর এ কথা জানায়। এদিকে সকালে রাজধানীসহ বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, সব সমুদ্রবন্দর এবং উপকূলীয় জেলাগুলোর জন্য তিন নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের উপস্থিতি বেড়ে গেছে। এ কারণে বায়ুমণ্ডল অস্থির হয়ে পড়েছে। সৃষ্টি হচ্ছে বজ্রমেঘ। এই মেঘের কারণে বজ্রপাতসহ বৃষ্টি হচ্ছে। বজ্রপাতের কারণে উপকূলীয় এলাকায় দমকা হাওয়াসহ ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। তাই এই সতর্ক সংকেত দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তায় আরও বলা হয়, বজ্রমেঘের ঘনঘটা বাড়ার কারণে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া নদীবন্দরগুলোকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০