বড় ভাইয়ের পাওনা টাকা চাইতে গিয়ে ছোট ভাই খুন

প্রচ্ছদ » Uncategorized » বড় ভাইয়ের পাওনা টাকা চাইতে গিয়ে ছোট ভাই খুন

madarপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রংপুরের বদরগঞ্জে বড় ভাইয়ের পাওনা টাকা আদায় করতে গিয়ে রেজাউল করিম (১৮) নামে এক ছোট ভাই খুন হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের স্টেশন পাড়ায় এ ঘটনা ঘটে।

রেজাউল করিম বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নের গোয়ালাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

স্থানীয়রা জানান, বদরগঞ্জ পৌরসভার বটপাড়া এলাকার নুর ইসলামের ছেলে ফিরোজ শাহর কাছে রেজাউলের বড় ভাই হাবিবুর ৩০ হাজার টাকা পেতেন। রাতে রেজাউলের সঙ্গে ফিরোজের দেখা হলে তাদের মধ্যে পাওনা টাকা নিয়ে কথা কাটাকটি হয়। একপর্যায়ে রেজাউলকে ছুরিকাঘাত করেন ফিরোজ। এতে রেজাউল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, রেজাউলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০