বধূবেশে হাজির হয়ে কটাক্ষের শিকার শ্রাবন্তী

প্রচ্ছদ » Uncategorized » বধূবেশে হাজির হয়ে কটাক্ষের শিকার শ্রাবন্তী

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : বিয়ের সাজে ফটোশুট করেছেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সে ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমগুলোতে। আর এতেই নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন এই তারকা।

শুক্রবার (১১ জুন) ফেসবুক ও ইনস্টাগ্রামে বধূবেশে তোলা ছবিটি প্রকাশ করেন শ্রাবন্তী। লাল রঙের শাড়ির সঙ্গে মিলিয়ে তার দুই হাতে আলতার কারুকার্য করা। কুন্দনের গয়নার সঙ্গে কপাল জুড়ে চন্দনের উল্কি। সিঁথিতে সিঁদুর ও মাথায় মুকুট তার।

প্রকাশের সঙ্গে সঙ্গে ছবিটির কমেন্ট বক্সে শ্রাবন্তীকে কটাক্ষ করে অনেকে নানা মন্তব্য করতে থাকেন।

কেউ কেউ প্রশ্ন ছুঁড়ে দেন, চার নম্বর বিয়ের প্রস্তুতি নিচ্ছেন নাকি অভিনেত্রী? আরেকজন লেখেন, আরেকটা উইকেটের পতন হবে নিশ্চয়ই! একজন আবার লেখেন, দামে কম মানে ভালো শ্রাবন্তী ফার্নিচার। কেউ লেখেন, শত স্বামীর স্ত্রী হও, শত শত সংসারে আগুন লাগাও।

এই ধরনের অপ্রত্যাশিত মন্তব্যে ভরে গেছে পোস্টটির কমেন্ট বক্স। তবে এসবের একেবারেই পাত্তা দিচ্ছেন না শ্রাবন্তী। কথাগুলো নিয়ে কাউকে কোনো প্রতিবাদও জানাননি তিনি।

২০১৯ সালের ১৯ এপ্রিল রোশান সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন শ্রাবন্তী। কিন্তু গত দুর্গাপূজার আগে থেকে স্বামী রোশানের সঙ্গে থাকছেন না শ্রাবন্তী। তাদের বিচ্ছেদ হচ্ছে বলেও শোনা যায়।

এদিকে, সম্প্রতি বিয়ে বিচ্ছেদ রুখতে হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইট’ ধারায় শ্রাবন্তীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তৃতীয় স্বামী রোশান।

শ্রাবন্তী প্রথম বিয়ে করেছিলেন ২০০৩ সালে, চিত্রনির্মাতা রাজীব বিশ্বাসকে। তাদের ঘরে ঝিনুক নামে তাদের এক ছেলেও রয়েছে। কিন্তু শ্রাবন্তীর সেই বিয়ে টেকেনি। ছেলেকে নিয়ে আলাদা হয়ে যান তিনি। ২০১৬ সালে বিচ্ছেদ হয়। এরপর কৃষ্ণ বিরাজের সঙ্গে দ্বিতীয় বিয়েটাও টিকাতে পারলেন না। তৃতীয়বার ঘর বাঁধেন রোশান সিংয়ের সঙ্গে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১২ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১