বনানীতে পিকআপে প্রাইভেটকারের ধাক্কা, চালক নিহত

প্রচ্ছদ » Uncategorized » বনানীতে পিকআপে প্রাইভেটকারের ধাক্কা, চালক নিহত

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বনানীতে পিকআপভ্যানে প্রাইভেটকারের ধাক্কায় আব্দুল জলিল মোল্লা (৪০) নামের একজন নিহত হয়েছেন। তিনি ওই পিকআপভ্যানের চালক। শনিবার (১২ জুন) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী পথচারী সাজেদুল ইসলাম বলেন, বনানীর নেভি হেড কোয়ার্টারের সামনে একটি পিকআপভ্যানকে দ্রুতগতির একটি প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপচালকসহ চারজন আহত হন। তাদের ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক চালক আব্দুল জলিলকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের কাছে থাকা পরিচয়পত্র থেকে জানা যায়, তার বাড়ি গাজীপুরের দয়াগঞ্জ এরশাদনগর এলাকায়। বাবার নাম তমিজউদ্দিন মোল্লা।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৩ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১