বন্যা-ভূমিধস : চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
প্রচ্ছদ » Uncategorized » বন্যা-ভূমিধস : চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণাপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: অতি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম বিভাগের প্রাথমিক বিদ্যালয়গুলো পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (৮ আগস্ট) রাতে চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালককে এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
চিঠিতে বলা হয়, মৌসুমি আবহাওয়ার প্রভাব ও অতি বৃষ্টির কারণে যেসব বিদ্যালয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সম্ভাব্য ভূমিধসে বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, সেসব বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম (ক্লাস) পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
বন্যা ও জলাবদ্ধতার কারণে সোমবার (৭ আগস্ট) থেকে চট্টগ্রামসহ বন্যাকবলিত জেলার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়। পরে বন্যার বিস্তার বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হলো।
পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ০৯ আগস্ট ২০২৩।








