বরিশালে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত, আহত ১২

প্রচ্ছদ » সারাদেশ » বরিশালে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত, আহত ১২

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১২ জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সোয়া ১০টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের অশোকাঠি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

তিনি বলেন, এখনো ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে এবং কয়েকজনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ২২ মার্চ ২০২৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০