বাংলাদেশকে আরও ৭৮ লাখ টিকা দিলো যুক্তরাষ্ট্র

প্রচ্ছদ » Uncategorized » বাংলাদেশকে আরও ৭৮ লাখ টিকা দিলো যুক্তরাষ্ট্র

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশকে ফাইজারের আরও ৭৮ লাখ ডোজ করোনার টিকা উপহার দিয়েছে মা‌র্কিন যুক্তরাষ্ট্র।

বুধবার (২৬ অ‌ক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাস তা‌দের ভে‌রিফা‌য়েড ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় দূতাবাস উ‌ল্লেখ করে, পরিস্থিতি যাই হোক না কেন, যুক্তরাষ্ট্র এখনও বাংলাদেশকে কোভিড-১৯ এর টিকা সরবরাহ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের আরও ৭৮ লাখ ডোজ পেডিয়াট্রিক টিকা অনুদান দিয়েছে। যাতে ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড টিকাদান অব্যাহত রাখা যায়।

এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের দেওয়া মোট টিকা অনুদান ৯ কোটি ৫০ লাখ ডোজ ছাড়িয়েছে, যা বাংলাদেশের আন্তর্জাতিক পর্যায় থেকে অনুদান হিসেবে পাওয়া মোট কোভিড-১৯ টিকার ৭০ শতাংশেরও বেশি।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ২৭ অক্টোবর,২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০