বাংলাদেশি ক্রিকেটারের নামে বদলে গেল ইংল্যান্ডের স্টেডিয়াম

প্রচ্ছদ » Uncategorized » বাংলাদেশি ক্রিকেটারের নামে বদলে গেল ইংল্যান্ডের স্টেডিয়াম

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ইংল্যান্ডের ঐতিহ্যবাহী কেনিংটন ওভাল স্টেডিয়ামে বিশেষ সম্মান পেলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার শহীদুল আলম রতন। লকডাউনের সময় বাচ্চাদের সক্রিয় থাকতে সাহায্য করায় তার নামে কেআইএ ওভালের নাম বদলে রাখা হয়েছে ‘কেআইএ শহীদুল আলম রতন ওভাল’, যা বহাল থাকবে ২৪ ঘণ্টা। বর্তমানে লন্ডন ক্রিকেট চ্যারিটির নেতৃত্বে রয়েছেন শহীদুল আলম রতন।

কোভিড-১৯ মহামারির সময়টাতে তৃণমূলের ক্রীড়াকর্মী এবং স্বেচ্ছাসেবকদের সম্মানিত করতে নানান উদ্যোগ নিয়েছে ইংল্যান্ডের প্রায় পৌনে দুইশ বছর পুরনো স্টেডিয়াম কেনিংটন ওভাল। যেখানে তারা রেখেছে করোনা লকডাউনে প্রশংসনীয় অবদান রাখা বাংলাদেশের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান শহীদুল আলম রতনকেও।

বাংলাদেশের টেস্ট পূর্ববর্তী যুগে ৮০ ও ৯০’র দশকে উইকেটরক্ষক হিসেবে খেলতেন শহীদুল আলম রতন। তিনি বর্তমানে ক্যাপিট্যাল কিডস ক্রিকেটের প্রধান নির্বাহী হিসেবে রয়েছেন। ক্যাপিট্যাল কিডস ক্রিকেট মূলত একটি চ্যারিটেবল প্রতিষ্ঠান, যেটি ক্রিকেটের মাধ্যমে পিছিয়ে পড়া শিশুদের জন্য কাজ করে থাকে।

করোনা লকডাউনের বাচ্চাদের সক্রিয় রাখতে একটি ডিজিটাল এক্টিভিটি জোন তৈরি করেছিল ক্যাপিট্যাল কিডস ক্রিকেট। এসব কাজের সার্বিক দেখভাল করেছেন শহীদুল আলম রতন। বিশেষ করে মানসিকভাবে বিপর্যস্ত শিশু যেমন রিফিউজি শিশুদের নিয়ে ভার্চুয়াল সেশন, রেগুলার কুইজসহ পারিবারিক পরামর্শের ব্যবস্থাও করেছিলেন তিনি।

এসব কাজের জন্যই তাকে সম্মানিত করেছে কেনিংটন ওভাল। এর প্রতিক্রিয়ায় রতন বলেছেন, ‘এত বড় সম্মান পাওয়ার খবরটি সত্যিই অসাধারণ। ওভালের মতো ঐতিহাসিক স্টেডিয়াম আমার নামে নামকরণ করা অনেক বড় সম্মান, শুধু ইংল্যান্ড নয়, পুরো ক্রিকেটীয় বিশ্বে।/ এতে চ্যারিটেবল কাজ করা মানুষেরা আরও উৎসাহ পাবে, যারা মানুষকে সাহায্য করার মাধ্যমে পরিবর্তন আনতে চায়।’

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৬ ডিসেম্বর, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১