বাংলাদেশে ‘ফণী’র কেন্দ্রের আঘাত শনিবার বেলা ১১-১২টায়
প্রচ্ছদ » Uncategorized » বাংলাদেশে ‘ফণী’র কেন্দ্রের আঘাত শনিবার বেলা ১১-১২টায়
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ভারতীয় অংশ থেকে ঘূর্ণিঝড় ফণী অগ্রসর হতে হতে বাংলাদেশের স্থলভাগ খুলনা, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া – এ অঞ্চল দিয়ে এর কেন্দ্রটি প্রবেশ করতে আরও ১০ থেকে ১৫ ঘণ্টা সময় লাগবে। অর্থাৎ শুক্রবার রাত শেষে শনিবার (৪ মে) বেলা ১১টা অথবা ১২টার দিয়ে বাংলাদেশে ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি পৌঁছতে পারে। রাজশাহী ও রংপুর কেন্দ্রের আশপাশের অঞ্চল হিসেবেই পড়বে।








