বাংলাদেশে ফ্রান্সের বাণিজ্য সম্পর্ক বাড়ানোর তাগিদ এফবিসিসিআইয়ের

প্রচ্ছদ » Uncategorized » বাংলাদেশে ফ্রান্সের বাণিজ্য সম্পর্ক বাড়ানোর তাগিদ এফবিসিসিআইয়ের

Fbcciপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সভাপতি শেখ ফজলে ফাহিম বলেছেন, দেশের ব্যবসায়িক ও অর্থনৈতিক চাকা বেগবান করতে ফ্রান্সের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ।

সোমবার ঢাকায় নিযুক্ত ফ্রান্সের ইকোনমিক কাউন্সিলর পিয়েরি হেনরী ল্যানফ্যান্ট এফবিসিসিআই প্রধানের সঙ্গে সাক্ষাত করতে গেলে শেখ ফাহিম এসব বলেন।

এফবিসিসিআই সভাপতি বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দু’দেশের ব্যবসায়িক সম্ভাবনাগুলোকে কাজে লাগানো যেতে পারে। এ ব্যাপারে এফবিসিসিআই বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক কার্যক্রম সহজ ও আরও গতিশীল করতে কাজ করে যাচ্ছে। তিনি বাণিজ্যিক সম্পর্ক আরও প্রসারিত করতে পিয়েরি হেনরীকে আহ্বান জানান।

ব্যবসায়ীদের এ শীর্ষ নেতা জানান, বাংলাদেশ জনবসতিপূর্ণ দেশ কিন্তু এর ভালো সম্ভাবনা রয়েছে। দক্ষ জনশক্তি তৈরি করতে ও দেশের শিল্পখাতের বিকাশে ‘টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেইনিং ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে এফবিবিসিসিআই। সেক্ষেত্রে ফ্রান্স সহযোগিতার হাত বাড়াতে পারে বলে মন্তব্য করেন শেখ ফাহিম।

বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে ফ্রান্স বাংলাদেশের অন্যতম বাণিজ্য অংশীদার, বিশেষ করে দেশটি বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিতে চতুর্থ অবস্থানে রয়েছে। তাছাড়া দেশটি বাংলাদেশ থেকে চামড়া, চামড়াজাত পণ্য, হিমায়িত মাছ ও চিংড়ি, সিরামিক ও ওষুধ আমদানি করে থাকে।

শেখ ফাহিম বলেন, ফ্রান্সের বিনিয়োগকারীদের স্বাগত জানাতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। দেশটির সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক বাড়াতে দু’দেশের ব্যবসায়ীরা যৌথ বিনিয়োগের সুযোগ নিতে পারে বলে জানান শেখ ফাহিম।

হেনরী বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার বাণিজ্য সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন। তিনি ফ্রান্সের বৃহত্তম নিয়োগকারী প্রতিষ্ঠান দ্য মুভমেন্ট ডেস এন্টারপ্রাইজ দ্য ফ্রান্স পরিদর্শনের জন্য এফবিসিসিআই সভাপতিকে আহ্বান জানান।

বৈঠকে এফবিসিসিআই-এর সিনিয়র সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ, সহ-সভাপতি হাসিনা নেওয়াজ, মীর নিজামুদ্দিন আহমেদ, নিজামুদ্দিন রাজেশ, দীলিপ কুমার আগারওয়ালা, পরিচালক সজীব রঞ্জন দাশ উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০