বাংলাদেশে সেবা অফিস খুলল ভারতের মনিপাল হাসপাতাল

প্রচ্ছদ » Uncategorized » বাংলাদেশে সেবা অফিস খুলল ভারতের মনিপাল হাসপাতাল

monipal hospital bd-indiaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বাংলাদেশে সেবা ও ইনফরমেশন অফিসে খুলেছে ভারতের মনিপাল হাসপাতাল। রোববার (২৪ নভেম্বর) ঢাকার তেজগাঁও-গুলশান লিংক রোডে এই সেবা অফিস উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে জানানো হয়, মনিপাল হাসপাতাল ভারতের অন্যতম প্রধান মাল্টি ডিসিপ্লিনারি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান, যা ভারত ও বহির্বিশ্বের রোগীদের সেবা প্রদান করছে। পাঁচ হাজারেরও বেশি অপারেশনাল বেড নিয়ে মনিপালের প্রধান লক্ষ্য মানুষের জন্য সুস্থতা নিশ্চিত করা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মনিপাল তার হাসপাতাল নেটওয়ার্ক ও সুদক্ষ স্বাস্থ্যসেবা কর্মীদের সহায়তায় সাধ্যের মধ্যে উন্নত সেবা প্রদান করে যাচ্ছে। মনিপাল হাসপাতালের এই অফিসটির সার্বিক ব্যবস্থাপনায় থাকবে বাংলাদেশের গ্লোবাল বিডি।

উদ্বোধনী অনুষ্ঠানে মনিপাল হাসপাতাল এবং গ্লোবাল বিডি বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে গ্লোবাল বিডি বাংলাদেশের ডিরেক্টর জুয়েল খান বলেন, ‘বাংলাদেশের জনগণ এক শ্রেণির দালালদের হাতে পড়ে ভারতের অখ্যাত হাসপাতালে ভুল চিকিৎসা নিয়ে প্রতারিত হচ্ছেন। এই ইনফরমেশন ও সেবা অফিস প্রতিষ্ঠার ফলে রোগীরা অতিদ্রুত মনিপাল গ্রুপের যেকোনো হাসপাতালে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এর ফলে পূর্ব-নির্ধারিত সময়ের মধ্যে চিকিৎসক দেখিয়ে সঠিক চিকিৎসা নিয়ে বাংলাদেশে ফিরে আসতে পারবেন। শিগগিরই বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে হেলথ ক্যাম্প এবং টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা পরামর্শ প্রদান করা হবে।’

মনিপাল হাসপাতালের কর্পোরেট রিজিওনাল হেড-সার্ক কান্ট্রিজ রাম গোপাল বর্ধন বলেন, ‘এই অফিস প্রতিষ্ঠার ফলে বাংলাদেশের রোগী, চিকিৎসক এবং অন্য প্রফেশনালরা মনিপাল হাসপাতালের সকল তথ্য একই স্থান থেকে সংগ্রহ করতে পারবেন। রোগী চিকিৎসা-সংক্রান্ত কাগজপত্র রিভিউ, ভিসা অ্যাসিস্ট্যান্স, হোটেল বুকিং, এয়ারপোর্ট পিক/ড্রপ, এয়ার টিকিট এবং হাসপাতালে দোভাষী সুবিধা পাবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০