বাগেরহাটে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রচ্ছদ » Uncategorized » বাগেরহাটে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : বাগেরহাট শহরে বাসের চাকায় পিষ্ট হয়ে সুমন হাওলাদার (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের দশানী সার্কিট হাউসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সুমন বাগেরহাট শহরের পুরাতন বাজার এলাকার সিদ্দিক হাওলাদারের ছেলে। তিনি বাগেরহাট বিকাশ অফিসে সুপার ভাইজার পদে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেগনিতলা এলাকা দিয়ে মটরসাইকেল চালিয়ে বাগেরহাট শহরের দিকে যাচ্ছিলেন সুমন। দশানী সার্কিট হাউজের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি বাস সুমনকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে, এম আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ১৪ ডিসেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০