বাজারের উন্নয়নে গুরুপক্ষকে দায়িত্ব দেওয়া হচ্ছে – মুহিত

প্রচ্ছদ » জাতীয় » বাজারের উন্নয়নে গুরুপক্ষকে দায়িত্ব দেওয়া হচ্ছে – মুহিত

muhitনিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারকে বর্তমান টাল-মাতাল অবস্থা থেকে বের করে আনার উদ্যোগ নিচ্ছে সরকার। বাজারের উন্নয়নে শিগগিরই একটি গুরুপক্ষকে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

রোববার হোটেল সোনারগাঁ’য়ে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জনতা ব্যাংকের চেয়ারম্যান লুনা শামসুদ্দোহার সভাপতিত্বে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মুসলিম চৌধুরী, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম আজাদ উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতের জন্য স্বাস্থ্যকর না হলেও বাণিজ্যিক ব্যাংকগুলো ‘ইনভেস্টমেন্ট ফাইন্যান্সিং’ করে যাচ্ছে। আর এ কারণে আমরা এখনো ক্যাপিটাল মার্কেট সৃষ্টি করতে পারিনি। চেষ্টা কম করিনি, তবে সেভাবে সাফল্য আসেনি।

অর্থমন্ত্রী বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি সরকারি প্রতিষ্ঠানের আমানতের ৫০ শতাংশ সরকারি ব্যাংকে এবং বাকি ৫০ শতাংশ বেসরকারি ব্যাংকে রাখা হবে।

তিনি বলেন, প্রত্যেক সরকারি চাকরিজীবীর সেবা দেওয়ার মনোভাব থাকা উচিত। সরকারি চাকরি হুকুম দেওয়ার জন্য নয়, জনগণকে সেবা দেওয়ার জন্য।

তিনি আরও বলেন, এবিআর পদ্ধতি ব্যবহার করে ব্যাংকের দায়ের করা মামলার জট কমানোর সুযোগ আছে। এক্ষেত্রে ব্যাংকগুলোর খেলাপি ঋণ আদায় বাড়বে। যারা ঋণখেলাপি তারাও খেলাপির বদনাম থেকে মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১