বাজেটে বিচার বিভাগে বরাদ্দ বাড়ল ১৩৪ কোটি টাকা

প্রচ্ছদ » Uncategorized » বাজেটে বিচার বিভাগে বরাদ্দ বাড়ল ১৩৪ কোটি টাকা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : নতুন অর্থবছরের জন্য ঘোষিত বাজেটে দেশের প্রতিটি আদালতকে ই-কোর্টে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে ভূমি নিবন্ধন ব্যবস্থাপনাও ডিজিটাইজেশন করার প্রকল্প গ্রহণ করা হয়েছে।

এ লক্ষ্যে নতুন অর্থবছরে বিচার বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে দুই হাজার ৭৫ কোটি টাকা, যা গত অর্থবছরের চেয়ে ১৩৪ কোটি টাকা বেশি।

জাতীয় সংসদে ঘোষিত ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে এক হাজার ৮১৩ কোটি টাকা। গত অর্থবছরে ছিল এক হাজার ৭৩৯ কোটি টাকা।

এছাড়া নতুন বছরে লেজিসলেটিভ ও সংসদ বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩৭ কোটি টাকা, যা গত বছরের তুলনায় এক কোটি টাকা কম।

আর নতুন অর্থবছরে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের জন্যও বরাদ্দ বাড়ানো হয়েছে। এ বছর বরাদ্দ দেয়া হয়েছে ২২৫ কোটি টাকা, গত বছর যা ছিল ১৮৭ কোটি টাকা।

বিচার বিভাগ সম্পর্কে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার (৩ জুন) তার বাজেট বক্তব্যে বলেন, বিচার কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির জন্য তথ্য-প্রযুক্তি সংশ্লিষ্ট প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক বিচার ব্যবস্থাকে ডিজিটাইজড করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সে লক্ষ্যে ই-জুডিশিয়ারি প্রকল্পের আওতায় দেশের সামগ্রিক বিচার ব্যবস্থাকে ডিজিটাইজড করা হবে। দেশের প্রতিটি আদালতকে ই-কোর্টে পরিণত করা হবে। অধস্তন আদালতগুলোর বিচারাধীন মামলার বর্তমান অবস্থা, শুনানির তারিখ, ফলাফল এবং পূর্ণাঙ্গ রায় নিয়মিতভাবে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

অর্থমন্ত্রী আরও বলেন, ভূমি নিবন্ধন ব্যবস্থাকে ডিজিটাইজেশন করার জন্য ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং ভূমি সংক্রান্ত বিরোধ হ্রাস পাবে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৪ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১