বাটা সু স্পট মার্কেটে যাচ্ছে রবিবার
প্রচ্ছদ » Uncategorized » বাটা সু স্পট মার্কেটে যাচ্ছে রবিবার
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাটা সু কোম্পানি (বিডি) লিমিটেড তাদের অন্তর্বর্তী লভ্যাংশ ( Interim Dividend) এনটাইটেলমেন্টের জন্য আগামী ৯ ডিসেম্বর, রবিবার স্পট মার্কেট এবং ব্লক মার্কেটে যাচ্ছে। লেনদেন চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এই কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১১ডিসেম্বর।
আর রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানির লেনদেন স্থগিত রাখবে।








