বাণিজ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছে আইসিএসবি কাউন্সিলররা
প্রচ্ছদ » Uncategorized » বাণিজ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছে আইসিএসবি কাউন্সিলররা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর প্রেসিডেন্ট মুজাফফর আহমেদ এর নেতৃত্বে কাউন্সিলের নব্য নির্বাচিত সদস্যগণ। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর অফিসে কাউন্সিলররা এ সাক্ষাৎ করেন।
ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মুজাফফর আহমেদ কাউন্সিলের পক্ষ থেকে টিপু মুন্সীকে অভিনন্দন জানান এবং তাকে কাউন্সিলের নব্য নির্বাচিত সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেন। তিনি সদস্যদের পেশাগত উন্নয়নের জন্য আইসিএসবির বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে মন্ত্রীকে অবগত করেন এবং ইনস্টিটিউটের ভবিষ্যত পরিকল্পনা সমূহও তুলে ধরেন। আইসিএসবির প্রেসিডেন্ট মন্ত্রীকে চার্টার্ড সেক্রেটারিজ আইন ২০১০ বিধিবদ্ধ হওয়ার ৯ম বার্ষিকী ও আইসিএসবির মেম্বার্স নাইট ২০১৯ এ উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
আইসিএসবির প্রেসিডেন্ট মন্ত্রীকে ২১ ডিসেম্বর ২০১৯ এ অনুষ্ঠিতব্য “আইসিএসবি’র ৬ষ্ঠ জাতীয় কর্পোরেট গভারনেন্স এক্সিলেন্স এওয়ার্ড, ২০১৮” সম্পর্কে বিশেষভাবে অবহিত করেন এবং অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে যোগদানের জন্য তাকে আমন্ত্রণ জানান। সাক্ষাৎকালে ইনস্টিটিউটের প্রেসিডেন্ট বাণিজ্য মন্ত্রীকে পর্যাপ্ত পরিমানে বাজেট এবং ইনস্টিটিউটের ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য জমি বরাদ্দের অনুরোধ জানান।
বাণিজ্য মন্ত্রী বাংলাদেশে কোম্পানি সেক্রেটারি পেশার পেশাদারিত্ব ও উন্নয়নের মাধ্যমে কর্পোরেট গভরনেন্স উন্নয়নে আইসিএসবির ভূমিকার প্রশংসা করেন। তিনি তাঁর পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার নিশ্চয়তা প্রদান করেন। তিনি “আইসিএসবি’র ৬ষ্ঠ জাতীয় কর্পোরেট গভারনেন্স এক্সিলেন্স এওয়ার্ড, ২০১৮” তে প্রধান অতিথি হিসেবে যোগদান করার ব্যাপারে সম্মতি প্রদান করেন।
উক্ত সভায় ভাইস প্রেসিডেন্ট মো. সেলিম রেজা, ট্রেজারার সেলিম আহমেদ, কাউন্সিল সদস্য ইতরাত হুসেইন, আক্তার মতিন চৌধুরী, শরিফ হাসান এবং ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত সচিব মো. শামিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।








