বাণিজ্যমেলায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রচ্ছদ » সারাদেশ » বাণিজ্যমেলায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় চার খাদ্যপণ্যের প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (১৩ জানুয়ারি) অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) বিকাশ চন্দ্র দাসের নেতৃত্বে নিয়মিত পর্যবেক্ষণকালে এ জরিমানা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধার্য্যকৃত দামের চেয়ে বেশি দাম রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রক্রিয়া করা এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় চারটি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। একই সঙ্গে তাদের সতর্কও করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন ভোক্তা-অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক সেলিমুজ্জামান, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান, অধিদপ্তরের কর্মচারীরা এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা-অধিকার।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ১৩ জানুয়ারি ,২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১