বান্দরবানে গরু খুঁজতে গিয়ে বন্য ভাল্লুকের আক্রমণে বৃদ্ধ আহত

প্রচ্ছদ » সারাদেশ » বান্দরবানে গরু খুঁজতে গিয়ে বন্য ভাল্লুকের আক্রমণে বৃদ্ধ আহত

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: বান্দরবানের রুমা উপজেলায় গরু খুঁজতে গিয়ে ভাল্লুকের আক্রমণের শিকার হয়ে লিথি খুমি (৬০) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় বান্দরবানের রুমা সদর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড স্রোখিরাং পাড়া এলাকার পাহাড়ে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, সকালে লিথি খুমি তার গৃহপালিত গরুটি খুঁজতে খুঁজতে পার্শ্ববর্তী পাহাড়ে চলে যায়। এ সময় হঠাৎ একটি বন্য ভাল্লুক তাকে আক্রমণ করে তার ডান পা, শরীরের বিভিন্ন অংশ ও মুখমণ্ডল ক্ষতবিক্ষত করে। এতে লিথি খুমি মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রুমা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার প্রয়োজনে সন্ধ্যায় বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসক মুজিবুল হক জানান, ভাল্লুকের আক্রমণে আহত একজনকে রাত ৮টার দিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ২০ অক্টোবর,২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১