barakaনিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজার থেকে বুক বিল্ডিং পদ্ধতিতে টাকা উত্তোলনের লক্ষ্যে আগামী ২৮ মার্চ রোড শো করবে বারাকা পতেঙ্গা পাওয়ার।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের এই কোম্পানিটিকে পুঁজিবাজারে আনতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব নিয়েছে লংকা বাংলা ইনভেস্টমেন্ট। আর রেজিস্টার টু দ্য ইস্যু হিসেবে কাজ করছে ইউনিক্যাপ ইনভেস্টমেন্ট লিমিটেড।

রোড শো’র বিষয়ে লংকাবাংলা ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান জাবেদ চৌধুরী বলেন, ২৮ মার্চ সন্ধ্যা ৭টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় বারাকা পতেঙ্গার রোড শো অনুষ্ঠিত হবে। এতে শেয়ারবাজারের যোগ্য বিনিয়োগকারীদের (ইলিজিবল ইনভেস্টর) উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

যোগ্য বিনিয়োগকারী হিসেবে রোড শোতে মার্চেন্ট ব্যাংকার, পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজার ও তাদের পরিচালিত মিউচ্যুয়াল ফান্ড, স্টক ডিলার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ও ফান্ডের ম্যানেজার, অনুমোদিত পেনশন ও প্রভিডেন্ট ফান্ড, ইতোমধ্যে বিনিয়োগ করা বৈদেশিক বিনিয়োগকারী এবং কমিশন অনুমোদিত বিনিয়োগকারীরা উপস্থিত থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০