বারাকা পাওয়ারের এজিএমের তারিখ পরিবর্তন
প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » বারাকা পাওয়ারের এজিএমের তারিখ পরিবর্তন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির এজিএম আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এর আগে কোম্পানিটি ৬ ডিসেম্বর এজিএমের তারিখ নির্ধারণ করেছিল। কিন্তু অনিবার্য কারণে এজিএম স্থগিত করা হয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, আগামী ১৩ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় খান,স প্যালেস কনভেনশন হল, ১৯-দোয়েল, সুবিদবাজার, সিলেটে এজিএম অনুষ্ঠিত হবে।








