বার্জার পেইন্টস স্পট মার্কেটে যাচ্ছে কাল
প্রচ্ছদ » Uncategorized » বার্জার পেইন্টস স্পট মার্কেটে যাচ্ছে কালপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস লিমিটেড রেকর্ড ডেটের আগে আগামী ৫ আগস্ট, বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ১২ আগস্ট, বৃহস্পতিবার। কোম্পানির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ আগস্ট, সোমবার।
রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ১০ আগস্ট , ২০২১।








