বাহুবলী২ এর পোস্টার

প্রচ্ছদ » Uncategorized » বাহুবলী২ এর পোস্টার

বিনোদন ডেস্ক : মুক্তির দিন যতোই ঘনিয়ে আসছে ততোই ভক্তদের হৃদস্পন্দন ততোই বেড়ে যাচ্ছে বলেই মনে হচ্ছে, আবার সেখানে মাঝে মাঝে আরও অনুঘটক হিসেবে বাড়িয়ে দেন রাজমৌলি। সম্প্রতি মুক্তি পাওয়া বাহুবলীর পোস্টার অন্তত সে কথাটাই বলে দিচ্ছে।

এর মধ্যে একদফা পোস্টার ছাড়লেও নতুন এই পোস্টার নিয়ে আবারো আশাবাদী হচ্ছেন ভক্তরা। হিন্দুস্তান টাইমস প্রকাশিত এক নতুন পোস্টারে দেখা গেছে ঝকমকে রৌপ্য বর্ণের পোশাক পরা হাতির মাথার উপর আক্রমণাত্মক ভঙ্গিতে প্রভাস। তবে এইটিই শেষ ও চূড়ান্ত পোস্টার কিনা তা জানা যায়নি।

পরিচালক এসএস রাজামৌলির বাহুবলী২ ছবিটি তামিল, তেলুগু ও হিন্দি ভাষায় মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৮ এপ্রিল।

প্রথম ‘বাহুবলী’-যথেষ্ট সাড়া ফেলেছিল দর্শকদের মনে। ১৮০ কোটি বাজেটের ওই ছবির বক্স অফিস কালেকশন ছিল ৬০০ কোটি। কিন্তু মুক্তির আগেই ‘বাহুবলী ২’ এর এরকম সাফল্য চলচ্চিত্রের ইতিহাসে নতুন ইতিহাস গড়তে চলেছে।

২০০৯ সালে ‘মাগাধিরা’ দিয়ে রাজামৌলির চমকের শুরু। বাহুবলী মুক্তি পেয়েছিল ২০১৫-তে। বক্স অফিসে দারুণ সাফল্য পায় ছবিটি। বিশ্বজুড়ে ৬০০ কোটি টাকার ব্যবসা করে। সেই ধারাবাহিকতা ধরে রাখতে পরিচালক সিদ্ধান্ত নেন বাহুবলী২ বানানোর। কাজ শুরু হয় গত বছরের শেষের দিকে।

ছবিটি একই সাথে তেলেগু, তামিল, মালায়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০