sotto probaho sitপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেখা নেই রোদের। চারদিক কুয়াশায় ঢাকা। বইছে ঠাণ্ডা বাতাস। মেঘলাও রয়েছে ঢাকার আকাশ। কনকনে এমন শীত থাকলেও গতকাল মঙ্গলবারের চেয়ে ঢাকার তাপমাত্রা আজ বুধবার সামান্য বেড়েছে। অবহাওয়া অফিস বলছে, ঢাকার দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্য মতে, মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৬ ডিগ্রি এবং আজ বুধবার সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়লেও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে।

এদিকে দেশের কিছু অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের উত্তরপশ্চিমাংশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় বৃহস্পতি ও শুক্রবারের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে দেশের উত্তরাঞ্চলে হালকা/গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। পরের ৫ দিনের আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০